দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা Vijay-কে ঘিরে ব্যক্তিজীবনে চর্চা তুঙ্গে। দীর্ঘ প্রায় তিন দশকের দাম্পত্যে ফাটলের জল্পনা ছড়িয়েছে। তাঁর স্ত্রী সঙ্গীতা সোরনালিগম নাকি আইনি বিচ্ছেদের আবেদন করেছেন বলে খবর।
সূত্রের দাবি, বিজয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ তুলেছেন সঙ্গীতা। শোনা যাচ্ছে, দক্ষিণী অভিনেত্রী Trisha Krishnan-এর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়েই প্রশ্ন উঠেছে। যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট কোনও পক্ষের তরফে আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।
১৯৯৯ সালে বিজয় ও সঙ্গীতার বিয়ে হয়। তাঁদের দুই সন্তানও রয়েছে। দীর্ঘ ২৬-২৭ বছরের সংসারের পর হঠাৎ এই বিচ্ছেদের খবরে অনুরাগীদের একাংশ বিস্মিত। সামাজিক মাধ্যমে কেউ অভিনেতার পাশে দাঁড়িয়েছেন, আবার কেউ সমালোচনাও করছেন।
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি বিজয় রাজনীতিতেও সক্রিয়। তিনি ‘Tamilaga Vettri Kazhagam’ (টিভিকে) নামে একটি রাজনৈতিক দল গঠন করেছেন। তামিলনাড়ুতে নির্বাচনের আবহে এই ব্যক্তিগত বিতর্ক নতুন রাজনৈতিক জল্পনাও উসকে দিয়েছে বলে মনে করছেন অনেকে।
জানা যাচ্ছে, আদালতে মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে আগামী ২০ এপ্রিল। তবে পুরো বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত সংশ্লিষ্টদের তরফে স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
- Log in to post comments