ঘুষ নেওয়ার অভিযোগে কর্নাটকের শিরাহাট্টি কেন্দ্রের বিজেপি বিধায়ক চন্দ্রু লামানিকে গ্রেফতার করেছে কর্নাটক লোকায়ুক্ত পুলিশ। অভিযোগ, একটি সেচ প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নামে মোট ১১ লক্ষ টাকা দাবি করা হয়েছিল, যার মধ্যে ৫ লক্ষ টাকা গ্রহণের সময় তাঁকে হাতেনাতে ধরা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে আগে থেকেই ফাঁদ পাতা হয়েছিল। টাকা লেনদেনের সময় অভিযানে নেমে বিধায়ককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে গ্রেফতার করা হয়। তাঁর দুই ব্যক্তিগত সহকারী মঞ্জুনাথ বাল্মীকি ও গুরুনায়েক কেও হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তকারীদের সন্দেহ, এই দু’জনই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিলেন।
অভিযোগকারী বিজয় পুজারী, গাদাগ জেলার এক ঠিকাদার, দাবি করেছেন প্রকল্প অনুমোদনের জন্য তাঁর কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল। অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের হয়েছে এবং বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে তদন্ত চলছে।
- Log in to post comments