মার্কিন আদালত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করার অভিযোগে রায়ান ওয়েসলি রুথকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। বুধবার আদালতে সাজা ঘোষণা করা হয়। এজলাসেই রায়ান উপস্থিত ছিলেন এবং এক সময় নিজের দিকে গ্যালারির দিকে তাকিয়ে হাসিও দেন।
২০২৪ সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুইবার ট্রাম্পকে হত্যার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। প্রথমবার জুলাই মাসে পেনসেলভেনিয়ায় এবং দ্বিতীয়বার সেপ্টেম্বর মাসে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের ট্রাম্প ইন্টারন্যাশনাল গল্ফ ক্লাবে। ফ্লোরিডার ঘটনায় ধরা পড়েন রায়ান। তদন্তে জানা গেছে, হত্যার আগে কয়েক সপ্তাহ ধরে তিনি গল্ফ কোর্সের আশপাশে অবস্থান করছিলেন এবং ট্রাম্পের সমাবেশ ও এলাকা পর্যবেক্ষণ করছিলেন।
ঘটনার সময় সিক্রেট সার্ভিস এজেন্টরা গল্ফ কোর্সের ঝোপে রাইফেলের নল দেখতে পান। এরপর রায়ান পালানোর চেষ্টা করলেও প্রায় আধ ঘণ্টা ধাওয়ার পর তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় একটি একে-৪৭ রাইফেল এবং দুটি ব্যাগ।
এর আগে, গত সেপ্টেম্বরে আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর রায়ান এজলাসেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি নিজের গলায় পেনের নিব গেঁথে দেওয়ার চেষ্টা করেছিলেন, তবে তৎক্ষণাৎ তাকে আটক করেন এজলাসে উপস্থিত মার্শালরা।
- Log in to post comments