রবিবার Eden Gardens-এ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে ভারত। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই। ম্যাচের আগে ভারতীয় দলের সহকারী কোচ Ryan ten Doeschate স্পষ্ট জানালেন, প্রতিপক্ষের আক্রমণাত্মক ব্যাটিংয়ের জবাব আগ্রাসী ক্রিকেট খেলেই দিতে চায় দল।
ওয়েস্ট ইন্ডিজ় দলে নীচের দিকেও শক্তিশালী ব্যাটার রয়েছেন যেমন Romario Shepherd ও Jason Holder। সে প্রসঙ্গে কোচের মন্তব্য, আধুনিক টি-টোয়েন্টিতে ব্যাটিং গভীরতা এখন বড় অস্ত্র। ভারতীয় দলেও প্রয়োজন অনুযায়ী নিচের দিকে ব্যাট করতে পারেন অক্ষর পটেলের মতো ক্রিকেটার।
সহকারী কোচের মতে, শুধু রান আটকানো নয়, উইকেট নেওয়াই হবে আসল লক্ষ্য। টি-টোয়েন্টিতে প্রতিপক্ষকে চাপে রাখতে হলে নিয়মিত উইকেট তুলতে হবে এবং ২০ ওভার জুড়েই আক্রমণাত্মক মনোভাব বজায় রাখতে হবে। পিচ ব্যাটিং সহায়ক হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি, ফলে বোলারদের সামনে বড় চ্যালেঞ্জ থাকবে।
চাপের ম্যাচ হলেও সেটিকে ইতিবাচকভাবে নেওয়ার বার্তাই দিয়েছেন কোচিং স্টাফ। ইডেনের মতো ঐতিহ্যবাহী মাঠে দেশের হয়ে খেলাকে গর্বের বলে উল্লেখ করে ক্রিকেটারদের আত্মবিশ্বাসী থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ব্যাটিং অর্ডার নিয়েও কৌতূহল রয়েছে। আগের ম্যাচে পাঁচ নম্বরে নেমে সফল হয়েছিলেন Tilak Varma। তবে এ ম্যাচে তাঁকে পাঁচে না ছয়ে নামানো হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। পরিস্থিতি ও প্রতিপক্ষের কৌশল বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। ওপেনিংয়ে Sanju Samson-এর ভূমিকাও ইতিবাচক বলে উল্লেখ করা হয়েছে।
সব মিলিয়ে, ইডেনে রবিবারের লড়াইয়ে আগ্রাসী মানসিকতা নিয়েই নামতে প্রস্তুত ভারতীয় দল।
- Log in to post comments