বেঙ্গালুরুর এক মা অভিযোগ করেছেন, তাঁর ২৩ বছর বয়সী কন্যা তাঁর অজান্তে এবং সম্মতি ছাড়া গোপন ছবি তুলে অচেনা এক যুবককে পাঠিয়েছেন। ফোন ঘেঁটে এই তথ্য জানার পর মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন।
মায়ের কাছে জানা যায়, পড়াশোনার কাজে ব্যবহারের জন্য কন্যাকে একটি মোবাইল ফোন দেওয়া হয়েছিল। কিন্তু মাসখানেক আগে পরিবারের সদস্যরা লক্ষ্য করেন, তরুণী অচেনা যুবকের সঙ্গে ফোনে ঘন ঘন যোগাযোগ করছে। ফোনে ঘাঁটলে মা দেখেন, তাঁর নিজস্ব এবং এক পরিচিত মহিলার ব্যক্তিগত ছবি তোলা হয়েছে এবং সেগুলি যুবকের কাছে পাঠানো হয়েছে।
মেয়ের সঙ্গে কথাবার্তার সময় জানা যায়, যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক এবং সম্প্রতি গোপন বিয়ের কথাও রয়েছে। এরপরেই মা থানায় যান। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত তরুণী এবং যুবকের ফোন বাজেয়াপ্ত করেছে। ফোন দুটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। এখনও পর্যন্ত কোনো গ্রেফতারি নেই।
- Log in to post comments