হংকঙের চিন-বিরোধী শিল্পপতি জিমি লাইকে ২০ বছরের জেল; আন্তর্জাতিক উদ্বেগ

হংকঙের চিন-বিরোধী শিল্পপতি জিমি লাইকে ২০ বছরের জেল; আন্তর্জাতিক উদ্বেগ

হংকঙের জনপ্রিয় গণতন্ত্রপন্থী এবং চিন-বিরোধী শিল্পপতি জিমি লাইকে ২০ বছরের জেল সাজা দিয়েছে স্থানীয় আদালত। তিনি এক সময় দ্য অ্যাপল ডেলি সংবাদপত্র প্রকাশ করতেন, যেখানে চীনের কমিউনিস্ট সরকারের সমালোচনামূলক নিবন্ধ প্রকাশ হতো।

জিমিকে ২০২০ সালে চীনের জাতীয় নিরাপত্তা আইনের অভিযোগে গ্রেফতার করা হয় এবং ২০২৫ সালে এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়। ৭৮ বছর বয়সী লাইকে পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলা মামলার পরে সোমবার আদালত রায় ঘোষণা করে। আদালতের নির্দেশে তিনি পরবর্তী ২০ বছর জেলে কাটাবেন, তবে প্রয়োজনে প্যারোলে মুক্তি পাওয়ার সুযোগ থাকবে।

আদালত জানিয়েছে, জিমি বিদেশি শক্তির সঙ্গে চীন-বিরোধী ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন। জিমি অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, তিনি একজন রাজনৈতিক বন্দি।

এই রায়ের আন্তর্জাতিক সমালোচনা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন আন্তর্জাতিক নেতারা এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। ‘কমিটি অফ প্রোটেক্ট জার্নালিজ়ম’-এর সিইও জোডি গিন্সবার্গ মন্তব্য করেছেন, “হংকঙে সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য এটি এক ধাক্কার মতো।”

চীনের পক্ষ থেকে বলা হয়েছে, এটি নিরাপত্তাগত কারণে নেওয়া ব্যবস্থা, এবং অন্যান্য দেশগুলিকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার পরামর্শ দেওয়া হয়েছে। জিমির পরিবার ও সমর্থকরা বলেন, ৭৮ বছর বয়সী অসুস্থ জিমিকে ২০ বছরের জন্য জেলে পাঠানো মানে তিনি আর স্বাভাবিক জীবন ফিরে পাবেন না।

Category