হ/ত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সহায়তা চাইল বাংলাদেশ সরকার

হ/ত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সহায়তা চাইল বাংলাদেশ সরকার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের (OHCHR) সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেনেভায় অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশন ৬ ফেব্রুয়ারি OHCHR-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট পাঠায়। ওই নোটে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, OHCHR-এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেলে তা দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শহিদ শরীফ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করা হবে এবং সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

Category